নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় মানছে না স্বাস্থ্য বিধি। পড়ছে না সাধারণ মাস্ক। ফলে বাড়ছে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখা। অনুসন্ধানে দেখাগেছে, নওগাঁয় ৮০ ভাগ মানুষ মাস্ক পড়ছে না। অনেকে বলছেন করোনা ভাইরাস চলে গেছে আর মাস্ক পড়তে হবে না। সচেতনদের দাবী প্রশাসনের নজরদারী বাড়ালে আবার ওইসব মানুষ মাস্ক ব্যবহার করবেন এবং তারা নিজেকে সুরক্ষাসহ অপরকে সুরক্ষা রাখতে পারবেন এমনি প্রত্যাশা তাদের।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এনিয়ে নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেঁড়ে দারালো ১ হাজার ২ শত ৭৩ জনে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ২০ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৯ জন সহ সুস্থ্যতা লাভ করেছেন ১ হাজার ১ শত ৫০ জন বলে নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসন অফিস। তবে, সরকারী হিসাবের বাইরেও নওগাঁর কয়েকজন রাজধানী ঢাকা ও রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে মুত্যু বরণ করেছেন।
নওগাঁতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্ত’র চিত্র নিম্নরূপ- নওগাঁ সদর উপজেলায় ৪৯৯ জন, সাপাহার উপজেলায় ১২৮ জন, রানীনগড় উপজেলায় ৫৬ জন, মহাদেবপুর উপজেলায় ১০৩ জন, পোরশা উপজেলায় ৮৬ জন, মান্দা উপজেলায় ৫০ জন, আত্রাই উপজেলায় ৩০ জন, পত্নীতলা উপজেলায় ৯৭ জন, নিয়ামতপুর উপজেলায় ৬৭ জন, বদলগাছী উপজেলাতে ১০৯ জন ও ধামুরহাট উপজেলায় ৪৮ জন। এনিয়ে নওগাঁতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১ হাজার ২ শত ৭৩ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১ হাজার ১ শত ৫০ জন এবং মৃত্যু বরন করেছেন ২০ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬০০ জন।
এরিমধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন ৫০ জন। আজ ১০৭ জনের নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন জেলা প্রশাসন অফিস। অপরদিকে সরকারি স্বাস্থ্য বিধি না মেনেই বেপরোয়াভাবে হাট-বাজার সহ শহরে চলাফেরা করছে মানুষ-জন। পরিস্থিতি দেখলে মনে হবে যেন, নওগাঁতে করোনা ঝুকি নেই। এজন্য শুধু জনসচেতনা নয়, জেলা প্রশাসনকে কঠোর হয়ে মাঠে নামতে হবে তবেই স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হবে মানুষ বলেই মনে করছেন সচেতন মহল।
