মে.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুসহ আহত হয়েছেন-৮ জন। গুরুতর আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন স্থানিয় ফাঁড়ি পুলিশ, তবে আশংখা জনক হওয়ায় আহতদের বগুড়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ পৃথক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে ১৭ জুন সকালে বুধবার মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর নামক স্থানে ।
স্থানীয় সুত্র জানায়, বুধবার মহাদেবপুর উপজেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার ও নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর নামক স্থানে বিপরীদমূখী, একটি ঝালবাহী ও অপরটি মাছবাহী দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটলে দুটি পিক-আপ-ই দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপ চালকসহ পিকআপে থাকা মোট ৮ জন গুরুতর জখম হোন।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে নওহাটামোড় পুলিশ ফাঁড়ির পুলিশ পিকআপ চালক ফারুক ও ফাঁড়ির এ টি এস আই রাজ্জাক দ্রুত দুর্ঘটনাস্থলে পৌছে মারান্তক জখম অবস্থায় ৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ পিকআপ যোগে নওগাঁ সদরহাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার কথা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মোঃ. নজরুল ইসলাম জুয়েল জানান, দুর্ঘটনার বিষয়টি আমি জেনেছি এবং ইতি মধ্যেই আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানতে পারলেও সংবাদ লেখার সময় আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি, তবে আহতদের খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
অপরদিকে নওগাঁর পোরশা উপজেলায় ট্রাকের চাপায় শুকবালা (৫০) নামে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠির নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টারদিকে সরাইগাছি-গাঙ্গুরিয়া রাস্তার দিঘিরপাহাড় নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। নিহত শুকবালা পোরশা উপজেলার ঘাটনগর কাচারীপাড়া গ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠি শ্রী খুদু সরদারের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার ওসি শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হনি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
