মোহাম্মদ আককাস আলী : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদে হবে উন্নতি” -এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ চত্বর থেকে একটি রালি বের করা হয় এবং ৩০টি স্টল পরিদর্শন শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানীর সভাপতিত্বে ভেটেনারি ফিল্ড এসিস্ট্যান্ট সুলতান হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও মো.আরিফুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী, ওসি শাহিন রেজা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নুশরাত জাহান।
উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা একাডেমী সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ
