দোহারের মুকসুদপুরে চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন সোহাগের নির্বাচনী সভা

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা করেছেন দোহার উপজেলার মুকুসুদপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন সোহাগ। শনিবার বিকেলে মুকুসুদপুর এলাকায় তার নিজ বাড়িতে এ সভার আয়োজন করা হয়। দুপুর থেকে সভাস্থলে জড়ো হতে থাকেন হাজারো নারী পুরুষ। এসময় আধুনিক একটি ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী নির্বাচনে গিয়াস উদ্দিন সোহাগকে সমর্থন ও মূল্যবান ভোট দিতে আহ্বান জানান বক্তারা।

চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন সোহাগ বলেন, আমি আপনাদের সন্তান। এই ইউনিয়নে জন্ম হয়েছে অনেক সূর্য সন্তান যারা দেশে এখন নেতৃত্ব দিচ্ছেন। আমি তাদের দিক নির্দেশনায় সকল ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমাদের মুকসুদপুর ইউনিয়নে কোনো ইউনিয়ন পরিষদ নেই, তাই আমি জয়যুক্ত হলে একটি ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো। যদি আমি জয়লাভ করতে নাও পারি তবুও আমি আপনাদের পাশে থাকবো। গিয়াস আরও বলেন, আমার নেতা ঢাকা-১ আসনের সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান। আমি তার নেতৃত্বে সামনে এগিয়ে যেতে চাই।

বিশিষ্ট ব্যবসায়ী আবু সাদ মোহাম্মদ টিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মানিক শিকদার, মো. আলাউদ্দিন, মুকসুদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন. ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রনি, সাধারণ সম্পাদক মো. হযরত, ছাত্রলীগ নেতা শাকিলসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিরা।

আব্দুল কাদের, রুপচান বিশ্বাস, মিজানুর রহমান আকন, কাদের মেম্বার. ফয়জল খালাসী, আব্দুর রাজ্জাক মিয়া, মহিউদ্দিন, আস্রাফ আলী, তুতা মাল, লাসুদ, ইয়ামীন, আব্দুল মোতালেব, মুকসুদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.রনি, মুকসুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো.হযরত মেম্বার, ছাত্রলীগ নেতা শাকিলসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *