নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নূরুল্লাপুর পাক দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর, দরবার শরীফের পরিচালনা পরিষদের সভাপতি ও আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফকির হযরত শাহ্ সূফি শাহ্ আলম চিশতী নূরুল্লাহপুরী মারা গেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সবশেষ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালটির আইসিইউ-তে স্থানান্তর করা হয়। আর সেখানেই বুধবার সন্ধ্যায় মারা যান শাহ আলম চিশতি।
ভক্ত-অনুরাগীদের মাঝে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বাদ আসর উপজেলার নুরুল্লাহপুরের নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
