দোহারের কোঠাবাড়ি কলেজে বাংলা নববর্ষ উদযাপন

ঢাকার দোহার উপজেলার কোঠাবাড়ি কলেজে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী নানা আনন্দঘন কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়।
দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কলেজের দাতা সদস্য ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. মহসিন উদ্দিন আহমেদ দিপু, মো. আলমাস বেপারি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, শিক্ষক মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, কোঠাবাড়ি মডেল মাদরাসার শিক্ষক আক্তার হোসেন, জাহাঙ্গীর মিস্ত্রি, লোকমান খান, নূর ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি করে। তিনি আরও বলেন, নতুন বছরের এই উৎসব আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *