নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে ৮০ মন জাটকা ইলিশসহ ৭ জেলেকে আটক করেছে কুতুবপুর ফাঁড়ির নৌ-পুলিশ। রোববার সকালে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে বাহ্রাঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জহুরুল ইসলাম জানান গোপন সূত্রে জানতে পাড়ি মাওয়া সুরেশ্বর থেকে দোহারের পদ্মা নদী দিয়ে বিপুল পরিমাণ জাটকা মাছ নিয়ে দুইটি মাছ ধরার ট্রলার পাবনার বেরা বাজার এর উদ্দেশ্যে যাচ্ছে। যাওয়ার পথে দোহার উপজেলাধীন বাহ্রাঘাট এলাকার সামান্য দূর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ট্রলার থেকে পলিথিন দিয়ে ডাকা ৩৩ টি ককসিটে মোট আনুমানিক ৩ হাজার ২ শত কেজি ছোট জাটকা ইলিশ ও ৭ জেলেকে হাতেনাতে আটক করে কুতুবপুর ফাঁড়ির নৌ পুলিশ।
আটককৃতরা হলেন গফুর মন্ডল (৩৯) পিতা মৃত শাহাবুদ্দন মন্ডল, সাং ঢালার চর, থানা আমিনপুর, জেলা পাবনা। পিয়ার আলী (২৯) পিতা মৃত মো. তোফাজ্জল মন্ডল, সাং নারাদা, থানা আমিন পুর, জেলা পাবনা। মো. মান্নান ফকির, (৩৭) পিতা মো. দুলাল ফকির, সাং চর আব্দুল শুকুর, থানা আমিনপুর, জেলা পাবনা, বজলু সরদার (৩৭) পিতা মো. পলাই সরদার, সাং মোল্লা মারা, থানা আমিন পুর, জেলা পাবনা, শাহীন মন্ডল, (২৯) পিতা মৃত পকেল মন্ডল, সাং ধারাইল, থানা আমিনপুর, জেলা পাবনা, মো. বাদশা মিয়া, (৩৭) পিতা মৃত সবুর, সাং কর সাইলকা, থানা আমিনপুর, জেলা পাবনা, মো. সাইফুল (২৭) পিতা রহম মোল্লা, সাং ঢালার চর থানা আমিনপুর, জেলা পাবনা।
জহুরুল ইসলাম জানান, এএসআই রুবেল মোল্লা এএসআই মোখলেছুর রহমানসহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় পদ্মা নদীতে অভিযান করে প্রায় ৩ হাজার ২’শ কেজি (৮০ মন) জাটকা ইলিশ মাছ ও দুইটি মাছ ধরার নৌকা সহ ৭ জেলেকে আটক করতে সক্ষম হয়েছি। অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। আসামিদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইনে মামলা দিয়ে কোটে প্রেরণ করা হয়েছে।
দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলমের উপস্থিতিতে স্থানীয় বাস্তা দারুল কোরান ইসলামিয়া মাদরাসা, নারায়নপুর মাদরাসা, শিলাকোঠা মাদরাসা, আশরাফুল মাদরাসা,পূর্ব শিলাকোঠা মাদরাসা, বাহ্রা মাদরাসাসহ স্থানীয় গরীব ও হতদরিদ্রের মাঝে লাইনে দাঁড় করিয়ে বিতরণ করা হয়েছে।
