ঢাকার দোহার উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ৬ দফা দাবিতে কর্মবিরতিতে মানববন্ধন করেছে।
রবিবার(৫ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি নিয়ে ৬ দফা দাবিতে মানববন্ধন করেন। এ সময় মানববন্ধনকারীরা নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমান করা,১৪ তম গ্রেড প্রদান, ইন্সার বৃদ্ধি ক্রম প্রশিক্ষনের মাধ্যমে ১১তম গ্রেড প্রদান, টেকনিক্যাল পদ মর্যাদাসহ পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের ৬ দফা দাবি পেশ করে।
পরে পহেলা অক্টোবর থেকে ইপিআই এবং আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি
ঘোষণা দেন মানববন্ধনকারীরা
