দোহারে ২০ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় মুকসুদপুর ইউনিয়নের বেথুয়া গ্রাম থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র মুকসুদপুরের বেথুয়া গ্রামের ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার ইলিশ ধরার কারেন্ট জাল উদ্ধার করেন।

পরে মৎস রক্ষা ও সংরক্ষণ আইনে জব্দকৃত কারেন্ট জাল উপজেলার নারিশা ডাকবাংলোর সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে  ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *