দোহারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 নিজস্ব প্রতি‌বেদকঃ দোহারে সড়ক দুর্ঘটনায় মো. ইয়াসিন (১৮) নামক এক মোটর সাইকেল আরোহীর মুত্যু হয়েছে। নিহত ইয়াসিন উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিমচর খালপাড় গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নারিশা গাজি বাড়ির মোড়ে ইয়াসিনের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি রিক্সার মুখোমুখি সংর্ঘষ হলে মোটরসাইকেল আরোহী ইয়াসিন গুরুত্বর আহত হয়। পরে স্থানীরা আহত ইয়াসিনকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার এসআই মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *