দোহারে স্বাস্থ্যবিধি ও লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় স্বাস্থ্যবিধি ও লকডাউন বাস্তবায়নে দায়িত্বরত পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, উপজেলা স্বাস্থ্য দপ্তর, আনসার বাহিনীর প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এফএম ফিরোজ মাহমুদ জানান, লকডাউন বাস্তবায়নে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই জনগণকে লকডাউন মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *