দোহারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৩ টায় উপজেলা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে চেতনা, মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
সভাপতির বক্তব্য মো. আলমগীর হোসেন বলেন “স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের বহুদূর এগিয়ে গেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নতির এক রোল মডেল হিসেরে স্বীকৃতি পেয়েছে। দেশের এ অগ্রযাত্রায় মুক্তিযোদ্ধারা সমাজের অবদান অনস্বীকার্য। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, “বহু ত্যাগ, তিতিক্ষা ও আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতার ধারক নতুন প্রজন্মের হাতে। তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হয়ে দেশকে ভালবেসে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়ির সহসহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এইচ এম শেখ মহিউদ্দিন, সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগ নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা ডেপুটি কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগ স্বাস্থ্য সম্পাদক ডা. বোরহান উদ্দিন, সাবেক উপজেলা কমান্ডার একেএম শাহজাহান বিশ্বাস, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক সুরুজ আলম, উপজেলা ভাইস চোয়ারম্যান সুজাহার বেপারী, বিলাশপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদ চোকদার, উপজেলা ছাত্রলীগে সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *