দোহারে সে টুগেদারের আয়োজনে ইফতার ও সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক:  ঢাকর দোহারে সামাজিক সংগঠন সে টুগেদারের উদ্যেগে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। সেই সাথে উপজেলার মাহমুদপুর ও কুসুমহাটি ইউনিয়নের ১৩ জন কৃতি সন্তানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শুক্রবার ( ১৫ই এপ্রিল ) মৈনটঘাটে এই ইফতার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সে টুগেদার। এসময় সে টুগেদারের সম্মানিত উপদেষ্টা ও রবি এক্সিয়াটার ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সোহেল খান উপস্থিত সকল কৃতি সন্তানদের মাঝে এই সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় সে টুগেদার যাদেরকে সম্মাননা স্মারক তুলে দেন তারা হলেন, রবি এক্সিয়াটা লিঃ এর ভাইস চেয়ারম্যান ও সে টুগেদারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সোহেল খান, এভার কেয়ার হাসপাতালের ডাঃ মাহফুজুর রহমান চুন্নু, বাংলাদেশ পুলিশের এসপি আনোয়ার হোসেন মোল্লা, ফরিদপুর সরকারি হাসপাতালের ডাঃ ও লেকচারার মুক্তার খান, ডিএমপি পুলিশের এডিশনাল এসপি ওবায়দুর রহমান শামীম, ফুড ইন্সপেক্টর ইমরান হোসেন বুলবুল, টেক্সটাইল ইঞ্জিনিয়ার বজলু খান, বাংলাদেশ এয়ার ফোর্সের ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর মোল্লা, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক উজ্জামান, হারাগঙ্গা কলেজের প্রফেসর আরিফুর রহমান, এমবিবিএস ডাঃ জাহাঙ্গীর, বাংলাদেশ আর্মীর ক্যাপ্টিন মোঃ আবু নাঈম, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দন্ত বিভাগের সার্জন ডাঃ শামীম হোসেন। এসময় আমন্ত্রিত অথিতিরা সে টুগেদারের কার্ক্রমের ভুয়সী প্রশংসা করেন। এ সময় সে টুগেদারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *