দোহারে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পর শুরু হয়ে কুসুমহাটি ইউনিয়নে সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সুন্দরীপাড়া রুপালী যুব সংঘের আয়োজনে এ সিক্স-এ-সাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুর্নামেন্ট খেলা দেখতে দোহার-নবাবগঞ্জের দূরদূরান্ত থেকে বিভিন্ন বয়সী ক্রিকেট প্রেমী দর্শকরা ছুটে আসেন খেলার মাঠে। আনন্দ উন্মোদনায়, উৎসব মুখোর পরিবেশ হয়ে উঠে খেলার মাঠ।
এ সময় সুন্দরীপাড়া রুপালী যুব সংঘের সভাপতি হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফ আলী খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও ভেটারান্স স্কুলের সভাপতি আলহাজ্ব মুন্সি মহসিন উদ্দিন আহমেদ দিপু।
সুন্দরীপাড়া রুপালী যুব সংঘের উপদেষ্টা মো. মিজানুর রহমান মোল্লার পৃষ্ঠপোষকতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী শাহ সজীব চিশতী।
বিশেষ অতিথি ছিলেন সৌদি প্রবাসী শাহ মিলন চিশতী, ইতালি প্রবাসী সোহেল খান, কুয়েত প্রবাসী মো. হোসেন মৃর্ধা, সৌদি প্রবাসী বজলুর রহমান মন্ডল।
আরও উপস্থিত ছিলেন সুন্দরীপাড়া স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম হারেজ, দোহার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিনু আক্তার, যুবদল নেতা আশরাফ ভুঁইয়া, আর্মি পার্সন রাসেল মাহমুদসহ আরও অনেকে।
খেলায় ৮ টি দল অংশগ্রহণ করে। পরে ফাইনালে আফজাল নগরকে হারিয়ে নাহিদ ব্রাদার্স চ্যাম্পিয়ান হয়। খেলায় নাহিদ ব্রাদার্সকে ১ লক্ষ ও রানার্স আপ আফজাল নগরকে ৫০ হাজার টাকার চেক পুরস্কার তুলে দেন অতিথি ও ক্লাবের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *