দোহারে শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায়ী সংবর্ধনা প্রদান

ঢাকার দোহার উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসেনকে লাল গালিচা ও ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি মাঈদুল ইসলাম বলেন, এধরনের আয়োজন শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে শেখায়। শিক্ষকরা আমাদের আদর্শ। আমাদের সময় শিক্ষকদের আমরা পায়ে ধরে সালাম জানাতাম। আমি এখনকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো- শিক্ষকদের প্রতি যে মর্যাদা, সম্মান তা আমাদের অবশ্যই পালন করা উচিত।

মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রকিব ফারুকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এম এ আব্দুল ওহাব, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, সহকারী শিক্ষক মো. জসীম উদ্দিনসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *