দোহারে রিক্সা ও সিএনজি চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকার রিক্সা ও সিএনজি চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জয়পাড়া বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে ও সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ এর ব্যবস্থাপনায় উপজেলার শতাধিক রিক্সা ও সিএনজি চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চালকদের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মিয়া, সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ এর কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম বেগম, সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *