নবাবগঞ্জ উপজেলায় ১৪ ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দলীয় প্যাডে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত মুঠোফোনে এর সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্র ও জেলা আওয়ামীলীগের নির্দেশনা অনুসারে দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকা, তৃণমূলকে শক্তিশালী করতে ১৪টি ইউনিয়নের ত্যাগী ও পরিক্ষিতদের মূল্যায়ন করে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।

তিনি আরও জানান, সংগঠনকে গতিশীল করতে উপজেলা আওয়ামীগের সভার সিদ্ধান্তক্রমে মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত করা হয়। আহ্বায়ক কমিটিতে দলের ত্যাগি ও পরিক্ষিতদের স্থান দেয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি করার নির্দেশ প্রদান করা হয় নতুন আহ্বায়ক কমিটির নেতৃদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *