প্রত্যাশা প্রকল্পের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

সিংগাইর (মানিকগঞ্জ) : আইওএম বাংলাদেশ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন  প্রত্যাশা প্রকল্পের অধীনে বিদেশ ফেরত অভিবাসীদের সহায়তা নিশ্চিতকরণে সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ, টি টি সি, মানিকগঞ্জ নূর অতএব আহম্মেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাইগ্রেশন ফোরাম ও বিজনেস এডভাইজরি কমিটির সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, অনুষ্ঠানে অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা বৃন্দ, সরকারি- বেসরকারি ব্যাংকের, ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের, সুশিল সমাজের, বেসরকারি সংস্থা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।

এতে সভাপতির বক্তব্যে বলেন-যারা বিদেশ যেতে চায় এবং যারা বিদেশ ফেরত তাদেরকে সহযোগিতা করতে হবে কারণ তারা বিদেশ গিয়ে রেমিট্যান্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে। তাই তিনি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশ্য করে যার যার অবস্থান থেকে বিদেশ ফেরত অভিবাসীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান। বিদেশ ফেরত অভিবাসীরা যেন সহজ শর্তে ও স্বল্প সুদ হারে ব্যাংক এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান সমুহ থেকে লোন নিতে পারে সেই জন্য  পলিসি পর্যায়ে যে সংশোধন প্রয়োজন তা নিয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মধ্যে মুক্ত আলোচনার মধ্যে দিয়ে কতিপয় সুপারিশ চিহ্নিত করা হয়।

ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টের শর্ত শিথিল করা, ঋণ গ্রহণের ক্ষেত্রে  বাধ্যতামূলক চলতি হিসাবের পরিবর্তে বিদেশ ফেরত অভিবাসীদের ক্ষেত্রে যেন সঞ্চয়ী  হিসাব থাকলেও তা ঋণ গ্রহণে যোগ্যতা হিসাবে বিবেচনায় রাখা হয়।

উক্ত কর্মশালায় আইওএম বাংলাদেশ  এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধিগণ উপস্থিত থেকে সুপারিশ সমূহ লিপিবদ্ধ করেন এবং উক্ত সুপারিশ সমূহ নিয়ে জাতীয় পলিসি পর্যায়ে অ্যাডভোকেসির মাধ্যমে কাঙ্ক্ষিত সংশোধন আনার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ইউএনও রুনা লায়লা সাইপ্রাস ফেরত সিংগাইর উপজেলার একজন অভিবাসীকে অর্থনৈতিক পুনরেকত্রীকরনের উদ্দেশ্য  ইন-কাইন্ড সাপোর্ট হিসেবে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *