দোহারে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল

মো.কামাল হোসেন : ঢাকার দোহারে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর জয়পাড়া বাজার মসজিদ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে থানার মোড় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ ইসমাঈল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কামাল হোসেন মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো.সুলাইমান বেপারী, সহ-সভাপতি হাফেজ রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ সাকী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোশারফ হোসেন শামীম, জাতীয় উলামা মশায়েখ আইম্মায় পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মাহমুদুল হাসান রিপন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *