নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন এবং উপজেলা পরিষদের প্রশাসন উপজেলা শহীদ মিনারে এ পুস্পস্তবক অর্পণ করেন। এ সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে। কিন্তু এবার এমন এক সময়ে স্বাধীনতা দিবস সামনে এল, যখন নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বে।
তিনি আরও বলেন, প্রিয় দোহারবাসী করোনা ভাইরাস প্রতিরোধে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কারণে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, দিন আনে দিন খায় এমন মানুষগুলো হয়তো আজ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। দোহারের স্বচ্ছল মানুষদের কাছে আমি অনুরোধ করছি আপনার পাশের অসহায় প্রতিবেশীর সাহায্যে এগিয়ে আসুন, সাধ্যমত তাদের খাবার, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহযোগীতা করুন। বিদেশ থেকে যেসকল প্রবাসী ভাইয়েরা দেশে এসেছেন তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ না করে বুঝিয়ে বলুন, তা না-হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য কিংবা আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত ভাইদের জানান। সদ্য বিদেশ ফেরত প্রবাসী ভাইদের সাথে কেউ কোনো প্রকার অসৌজন্যমূলক আচরণ না করে বরং তাদের ঘরে কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করুন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.জসিম উদ্দিন, দোহার থানা পুলিশের কর্মকর্তাগণ প্রমুখ।
