দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকার দোহার উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার উপজেলার কোঠাবাড়ির কলেজের আয়োজন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মো. মহসিন উদ্দিন আহমেদ দিপু, দাতা সদস্য মো. আবুল কাশেম মো. কাজী আক্কাস উদ্দিন, মো. মাসুদুল ইসলাম, মো. লোকমান হেসেন, মিনু আক্তার, কলেজের প্রভাষক মন্ডলীসহ ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের ছাড়া বাংলাদেশের ইতিহাস কখনো পূর্ণতা পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *