দোহারে মসজিদ উন্নয়নে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের অনুদান

মো. কামাল হোসেন:  ঢাকার দোহার উপজেলায় মসজিদের উন্নয়ন কাজের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ২ লাখ টাকা অনুদান দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির।

শুক্রবার (২৩ এপ্রিল) বাদ আসর উপজেলার দোহার ঘাটা গ্রামের ‘দোহার এমদাদিয়া (সুলতান খাঁ) জামে মসজিদে এ অনুদান দেয়া হয়।

এ সময় মেহবুব কবির বলেন, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি দান করে থাকি। ইতোমধ্যে আমি দোহার উপজেলার বেশ কয়েকটি মসজিদের উন্নয়ন কাজে অংশগ্রহণ করেছি। আমি সবার কাছে দোয়া চাই, ভবিষ্যতে যেন দোহার উপজেলার মসজিদ ও মাদ্রাসাগুলোর উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত করতে পারি।

এ সময়ে উপস্থিত ছিলেন- মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, দোহার উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মহিউদ্দিন, মো. ইউনুস মোল্লা, নূর ইসলাম মোল্লা, মুজিবর পত্তনদার, আব্দুল খালেক, ইকলাস মোল্লা, আক্কাস দেওয়ান, মো. ইকবাল হোসাইন, আব্দুস সোবহান খান-সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *