সিংগাইরে ভুট্টাখেত থেকে নারীর লাশ উদ্ধার

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ভুট্টাখেত থেকে মনোয়ারা (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। আজ শুক্রবার(২৩ এপ্রিল) উপজেলার সায়েস্তা ইউনিয়নের চরশ্যামনগর এলাকার কছের উদ্দিনের বাড়ির উত্তর পাশে নবা ফকিরের ভুট্টাখেত তাকে উদ্ধার করেন। নিহত মনোয়ারা (৫৫) উপজেলার মোসলেমাবাদ গ্রামের মো.দিনু পত্তনদারের স্ত্রী। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।
নিহতের ভাই আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার পরিবারের সাথে ইফতার করে মনোয়ারা সবার অজান্তেই বাড়ি থেকে বের হয়। রাত হলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। রাতভর খোঁজাখুঁজির এক পর্যায় শুক্রবার সকাল ৮ টার দিকে বাড়ির পাশে নবা ফকিরের ভুট্টাখেতে তার লাশ দেখতে পায়।

তিনি আরও জানান-দীর্ঘদিন যাবৎ পেটের ব্যথাসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এসব রোগে অতিষ্ঠ হয়ে সেভেন-আপ এর বোতলে ফুড়াডান বিষ মিশিয়ে খেয়ে আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারনা।  এরই মধ্যে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল) মোহা.রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম পিপিএম বলেন-খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পেলে মৃত্যর কারন জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *