নিজস্ব প্রতিবেদক: ‘নিয়মিত ব্যায়াম করি, সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ভোরের আলো সংগঠনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা এলাকায় শেরে বাংলা মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের উদ্বোধন করা হয়।
এ সময় বক্তারা বলেন, নিয়মিত শরীরচর্চা করলে শরীর ও মন দুটিই ভালো থাকে। মানুষের অলসতার কারণে শরীরে রোগব্যাধি বেড়ে যায়। এই রোগ বালাই থেকে বাঁচতে হলে নিমিত ব্যায়াম করা উচিত। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিদিন ভোরবেলা থেকে আমরা এই শরীরচর্চা বা ব্যায়ামের কার্যক্রম শুরু করি। চাইলে যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভোরের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু, বিএনপি নেতা শাহিন মাঝি, শাহ আলম মোড়ল, আবুল হাসনাত খালাসী, মো. হিরন, মহিউদ্দিন গাজী, সাবেকছাত্র নেতা কামাল মোড়ল মেঘুলা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ইকবাল আহমেদ, কাউসার আলম, বিদ্যুত মোল্লা, লিয়ন মাঝি, মো, মনিরুল ইসলামসহ ভোরের আলো সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
