আব্দুর রাহিমঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ঢাকা-১ আসনের এমপি প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা ধানের শীষ মার্কার ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে।
রবিবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে মেইন রোড পদক্ষিণ করে,বাজারের ব্যবসায়ী,ইজিবাইক, বাস চালকদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কালে নেতাকর্মীরা বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের জন্য একটি অভিযোগ বক্স খোলা হবে। যাতে করে প্রবাসীদের পরিবারগুলো যে কোন হয়রানি বা জমি সংক্রান্ত জটিলতা আইনি ভাবে সমস্যাগুলো সমাধান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী এস এম ফারুক, আবুল হাসেম, প্রধান সমন্বয়ক বোরহান মিয়া, সদস্য সচিব আক্তারুজ্জামান সোহেল, সোনাহাজরা মাদরাসা সাবেক ভিপি মো. মাসুদ, ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক লাভলু মোল্লা, যুবদলনেতা আলী আব্বাস, অনিক ইসলাম, নুর ইসলাম বাবু, আলমগীর হোসেন, মিঠু মোল্লাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
