দোহারে সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ থেকে তুষার পালের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ থেকে পদত্যাগ করেছেন দোহার পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তুষার পাল। তিনি পূর্ব লটাখোলা জেলে পাড়া এলাকার মৃত গৌর চন্দ্র পালের ছেলে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে দোহার পৌর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি লিখিত পদত্যাগ পত্র পাঠ করেন। এ সময় তিনি বলেন, আমি দোহার পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। কিন্তু এখন আমার শারিরিক অসুস্থতার কারনে রাজনীতি করা সম্ভব না বিধায় আমি উক্ত পদ থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতেও আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার ইচ্ছে আমার নেই। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *