দোহারে প্রফেসর এম এ আজিজ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ 

আব্দুল রাহিম:  “হেসে খেলে পড়ি,জীবনটা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে প্রফেসর এম এ আজিজ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩১ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর  জয়পাড়া কুঠিবাড়ি এলকায় উক্ত স্কুল প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় প্রফেসর এম এ আজিজ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মিসেস আশা ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. উজ্জল হেসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য  প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বধায়ক প্রকৌশলী মো. আব্দুল হামিদ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যােশে তিনি বলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো,স্বপ্ন সেটাই যেটা তুমি জেগে থেকে দেখ। এমন স্বপ্ন দেখতে হবে যেটা বাস্তবায়ন করার জন্য থাকবে প্রবল ইচ্ছা শক্তি। তাই স্বপ্নকে বাস্তবে রুপান্তর করতে হলে পড়ালেখার কোন বিকল্প নেই। ভালো একটি শিক্ষক ও অভিভাবক পারে একটি ভালো ছাত্র গড়ে তুলতে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য অভিনেতা মো. ফারুক আহমেদ,টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জল, নাট্যকার প্রভাত আহমেদ, সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তারিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম এ আজিজ আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল করিম জিয়ন,স্কুলের অন্যতম উদ্যােক্তা মিসেস সালেহা আজিজ,মো. হাকিম,ডা: মো. জালাল হোসেনসহ স্কুলের সকল শিক্ষকমন্ডলী ও অভিভাবক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *