দোহারে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাতুড়ি পেটার ঘটনায় আটক ২

ঢাকার দোহার উপজেলায় ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি পেটার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন বানাঘাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সামীর হোসেন (২২) ও মো. আশরাফ হোসেনের ছেলে জিহাদ হোসেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া বাজারের কলেজ মার্কেটে দোহার লাইব্রেরি নামক একটি দোকান থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে দুইজন। সেই ঘটনার সিসিটিভির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নজরে আসে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের। পরে খন্দকার আবু আশফাকের তাৎক্ষণিক নির্দেশে বৃহস্পতিবার বিকেলেই দোহার থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করতে সক্ষম হয়।
দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আমাদের মাননীয় এমপি খন্দকার আবু আশফাক ও ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নিদের্শে তাৎক্ষণিক তাদেরকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *