দোহারে বোমা ফাটাচ্ছে ৮ মণের টাইগার বোম

 আব্দুর রাহিম:  আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় টাইগার বোম বানিয়েছেন নিকড়া এলাকার কৃষক রাহীম কাজী। একটি বাড়ি, একটি খামারের মতই গড়ে তুলেছেন বানাঘাটা প্রাইমারি স্কুল সংলগ্ন রাহীম কাজীর বাড়িতে গরুর খামার । খামারে পালন করছেন প্রায় ৮ মণের একটি ষাড় গরু। শখের বসে গরুর নাম রেখেছেন টাইগার বোম। দেখতে তরতাজা বেশ মোটা সোটা করে বড় করেছেন গরুটি।
গত ৩ বছর যাবত টাইগার বোমকে লালন পালন করে আসছেন রাহীম কাজী ও তার পরিবার। গরুর রং সাদা কালো। কোরবানির ঈদ কে সামনে রেখে প্রতিদিন বিভিন্ন এলাকায় থেকে মানুষ এসে  ভির জমাচ্ছেন টাইগার বোমকে দেখার জন্য।
গরুর মালিক কৃষক রাহীম কাজী বলেন, গরুটি আমি ও আমার পরিবার লালন পালন করি। আমার নিজস্ব খেত থাকায় গরুর ঘাস কিনতে হয় না। ২ বেলা গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে এবং টাইগার বোমের খাদ্য তালিকায় রয়েছে খর, কুড়া,ভুষি ও ছাটিসহ বিশুদ্ধ অর্গানিক খাবার। কোন ধরনের রাসায়নিক খাবার খাওয়ানো হয় না । সম্পূর্ণ ভেজাল মুক্ত খাবার দিয়ে গরুটি পরম যতেœ বড় করেছেন টাইগার বোমকে।
তাই এবার কুরবানিতে গরুটিকে বিক্রি করতে চান তারা। টাইগার বোমের দাম হাঁকাচ্ছেন ৫ লাখ টাকা। হাটে না নিয়ে বাড়ি থেকেই বিক্রি করতে চান কৃষক রাহীম কাজী । ভালো দাম পেলে বিক্রি করবেন টাইগার বোমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *