নিজস্বরপ্রতিবেদকঃ মাদক,সন্ত্রাস ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নিয়োমিত কার্যক্রমের ধারাবাহিকতায় দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামালের নির্দেশে ঢাকার দোহার পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দোহার বাজারে ওয়ার্ড কাউন্সিলর উদয় হুসাইনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ৭,৮,৯ নং ওয়ার্ড বিট পুলিশের ইনচার্জ এসআই হাচান মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মো.মহিউদ্দিন, রমজান হোসেন পিরু, নূর সেলিম মন্টু, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ, কাউসার আকন্দ,বাদশা মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
