নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বিএনপি থেকে সদ্য অনুমোদিত বিলাসপুর ইউনিয়ন বিএনপির কমিটি থেকে যুব বিষয়ক সম্পাদক মো. মোসারফ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে উপজেলা কমিটির কাছে পত্র পাঠিয়েছেন।
সোমবার বিকেলে প্রেসক্লাবের সম্পাদকের কাছে পাঠানো যুব বিষয়ক সম্পাদক মো. মোসারফ হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘উক্ত কমিটিতে আমাকে (মো.মোসারফ হোসেন) বিলাসপুর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক করা হয়েছে। কিন্তু উক্ত গুরুদায়িত্ব পালনে আমি ( মো. মোসারফ হোসেন) অপারগতা প্রকাশ করছি এবং আমি বিএনপির কমিটি থেকে অবসর নিলাম।
অব্যাহতি চাওয়া মো. মোসারফ হোসেন বলেন, উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকের কাছে অব্যাহতিপত্র জমা দিয়েছি। এআমি স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি।
