নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বাল্যবিবাহের অপরাধে মো.রাসেল নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
জানা যায়, বুধবার (২৫ মার্চ) উপজেলার উত্তর জয়পাড়ার বাসিন্দা মৃত শুকুর আলীর ছেলে রাসেল (২৮) বগুরা জেলার শিবগঞ্জ থানার চাকলমা এলাকার মৃত হোসেন এর মেয়ে মীম আক্তার (১৭) এর সাথে উকিল নোটারীর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। খবর পেয়ে উত্তর জয়পাড়া থেকে রাসেলকে আটক করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ ৭ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা এবং কনে মীম আক্তারের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিবাহে নিষেধাজ্ঞা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
