দোহারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আব্দুল রাহিম:  ঢাকার দোহারে নারিশা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারী) নারিশা ইউনিয়নে উক্ত বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় নারিশা আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. নুরুল হক বেপারীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
উক্ত অনুষ্ঠানে নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরী, দোহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী,  নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: আবুল কালাম,  অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা: লোকমান হোসেন, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. দেলোয়ার হোসেন,বিশিষ্ট সমাজ সেবক মো. তাবারক বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী মো.জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো.বিল্লাল হোসেন।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সঞ্জয় বিশ্বাসের ক্রীড়া  পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য আক্তারুজ্জামান সোহেল,মো. আমির হোসেন,সুলাইমান বেপারীসহ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *