কামরুল ইসলামঃ ঢাকার দোহার উপজেলায় নভেল করোনা মোকাবেলায় ও বন্যা দুর্গত ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ নিয়ে ৩য় বারের মত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বুধবার (২৯ জুলাই) সকালে বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংগঠনের চেয়ারম্যান মো. রোমান মিয়ার মা বেগম রোকেয়া ত্রাণ বিতরণ উদ্বোধন করেন ।
প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ১ প্যাকেট সেমাই। ইতোমধ্যে এই ট্রাস্টের পক্ষ থেকে দোহারের সকল ইউনিয়ন পরিষদ ও নবাবগঞ্জের ৬টি ইউনিয়নের ৩ হাজারের অধিক পরিবার ও দোহার পৌরসভার ৫শ পরিবারের মাঝে চাউল,ডাল, তেল,লবন,আটা, খেজুর,সাবান,ছোঁলা ,মুড়ি,আলু, সেমাই, মসলার প্যাকেটসহ খাদ্যসামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্য এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একলাল উদ্দিন আহাম্মেদ,রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন , কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হোসাইন, যুবলীগ নেতা রাজীব শরীফ, ছাত্রলীগ নেতা সিহাব সিকদার,কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, সৌরভ,মাসুম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিতরণ কার্যক্রমটি সার্বিক ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়া আহ্বায়ক বাংলাদেশ আওয়ামীলীগ জার্মান শাখা ও প্রতিষ্ঠাতা সভাপতি কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় । বি এম বি আর চেয়ারপারসন ও জার্মান আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জনাব রোমান মিয়ার অর্থায়নে পরিচালিত এ ত্রাণ বিতরণ কার্যক্রম প্রতিবার সমন্বয় করছে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ।
