ইংরেজি বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছে শিক্ষার্থীরা। বই উৎসবে নতুন বই পেয়ে খুশিতে মাতোয়ারা তারা। কেউ বইগুলো একপলক উল্টিয়ে দেখে নিচ্ছে, আর কেউ সহপাঠীদের সঙ্গে পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যস্ত।
নিজস্ব প্রতিবেদক : বুধবার (০১ জানুয়ারি) সকাল থেকে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বছরের নতুন এসব বই। আর নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ছিলো আনন্দে উদ্বেল, বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রতিটি স্কুলেই বিরাজ করে উৎসবের আমেজ।
সকাল ১০টায় জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সদস্য তরুণ আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন সুরুজ। জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আ. খালেকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য দোহার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যখন তোমাদের মত ছোট ছিলাম নতুন বই হাতে পেলে যেমনটা খুশি ও আনন্দে মেতে উঠতাম। আমি জানি আজ তেমনই তোমাদের মনে বই উৎসবের আনন্দ। তোমরা যারা নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত সারা বছরই এমন উচ্ছ্বসিত মনে লেখাপড়া করে আগামী দিনের এক আলোকিত দেশ গড়ে তুলবে। তোমরাই এদেশের ভবিস্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে করে আরও বলেন, আপনাদের সন্তানদের মানুষ গড়ার দ্বায়িত্ব শুধু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নয়। তাদের চাইতেও বড় দ্বায়িত্ব সকল অভিভাবকদের। অভিভাবক সচেতন থেকে বিদ্যালয়ের সাথে সু-সম্পর্ক রেখে শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়েই পারে একটি শিশুকে আগামী দিনের উজ্জল ভবিস্যৎ গড়ে তুলতে।
পরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ও ইসলামি ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ করা হয়।
সারা দেশে গত বছরের তুলনায় এবার ২০ লাখের বেশি বই নিয়ে উৎসব হবে।
এবারের এই বই উৎসবে সোয়া ৪ কোটি শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক-অভিভাবকও অংশ নেবে। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ৩৫ কোটিরও বেশি বই বিতরণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ বই ছাপিয়ে বিতরণ হচ্ছে।
এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা জানান, ২০২০ শিক্ষাবর্ষে ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি বই বিতরণ করা হবে। এবার মোট ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৯৮ জন শিক্ষার্থী নতুন বই পাবে বিনামূল্যে।
এনসিটিবি সূত্র জানায়, ২০১০-২০ শিক্ষাবর্ষে মোট ৪৩ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৭৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৩৬৯টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
২০২০ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক স্তরে দুই বিষয়ে ৩২ লাখ ৭২ হাজার ১৮৬ জন শিক্ষার্থীকে ৬৬ লাখ ৭৫ হাজার ২৭৬টি বই দেওয়া হবে।
আর প্রাথমিক স্তরে দুই কোটি ৪৪ লাখ এক হাজার ৫৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩টি বিষয়ে ৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৪৮০টি বই বিতরণ করা হবে।
প্রাক-প্রাথমিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ক্ষুদ্র নৃগোষ্ঠী ৯৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থীর মধ্যে দুই লাখ ৩০ হাজার ১০৩টি বই দেওয়া হবে।
মাধ্যমিক স্তরের ইবতেদায়িতে ৩২ লাখ ৬৯ হাজার ৭১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৬ বিষয়ে ২ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৩৫টি বই বিতরণ করা হবে।
দাখিলে ২৬ লাখ ২৬ হাজার ৬২৫ জন শিক্ষার্থীর মধ্যে দেওয়া হবে ৩৯ বিষয়ে ৩ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ৯০৫টি বই।
মাধ্যমিক বাংলা ভার্সনে ১ কোটি ২৪ লাখ ৬ হাজার ১৫১ জন শিক্ষার্থীর মধ্যে ১০১টি বিষয়ে ১৮ কোটি ১ লাখ ৪৪ হাজার ৬৩৯টি বই বিতরণ করবে সরকার।
মাধ্যমিকে ইংরেজি ভার্সনে ৮০ হাজার ৪০৬ জন শিক্ষার্থীকে ১০১টি বিষয়ে ১২ লাখ ৮৬ হাজার ৯৯২টি বই দেওয়া হবে।
কারিগরিতে ২ লাখ ৭১ হাজার ৮৯৩ জন শিক্ষার্থীর ৬১ বিষয়ে ১৬ লাখ ৪৬ হাজার ৬৩৩টি, এসএসসি ভোকেশনালে ২ লাখ ৭৩ হাজার ৫০ শিক্ষার্থীর ১৯ বিষয়ে ৩৫ লাখ ২ হাজার ৭৬৫টি এবং দাখিল ভোকেশনালে ১২ হাজার ২৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ বিষয়ে ১ লাখ ৬৭ হাজার ৯৬৫টি বই দেওয়া হবে।
২০২০ শিক্ষাবর্ষে ৭৫০ জন শিক্ষার্থীকে ১১০টি বিষয়ে ৯ হাজার ৫০৪টি ব্রেইল পাঠ্যপুস্তক দেওয়া হবে বলে জানায় এনসিটিবি।
২০১০ শিক্ষাবর্ষে ২ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ৫২৯ জন শিক্ষার্থীকে ১৯ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬১টি; ২০১১ শিক্ষাবর্ষে ৩ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৩২১ জন শিক্ষার্থীকে ২৩ কোটি ২২ লাখ ২১ হাজার ২৩৪টি; ২০১২ শিক্ষবর্ষে ৩ কোটি ১২ লাখ ১৩ হাজার ৭৫৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২ কোটি ১০ লাখ ৬৮ হাজার ৩৩৩টি বই; ২০১৩ শিক্ষাবর্ষে ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জন শিক্ষার্থীকে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি; ২০১৪ শিক্ষাবর্ষে ৪ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীকে ৩১ কোটি ৭৮ লাখ ১২ হাজার ৯৬৬টি বই বিতরণ করা হয়েছে।
২০১৫ শিক্ষাবর্ষে ৪ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৩৭ শিক্ষার্থীর মধ্যে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি; ২০১৬ শিক্ষাবর্ষে ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীকে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি বই; ২০১৭ শিক্ষাবর্ষে ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীকে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি; ২০১৮ শিক্ষাবর্ষে ৪ কোটি ৩৬ লাখ ৯৮ হাজার ৬৬৩ শিক্ষার্থীকে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি এবং ২০১৯ শিক্ষাবর্ষে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীকে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই বিতরণ করা হয়েছে।
