নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মুুজিব বর্ষের উপহার হিসেবে ২০২০-২০২১ অর্থ বছরে নারিশা ইউনিয়নে ৭০ জন প্রতিবন্ধীর মাঝে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। গত রোববার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রতিবন্ধীদের মাঝে এই বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন দরানী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে দেশের মানুষ সামাজিক নিরাপত্তার এমন সুযোগ পেতো না। শেখ হাসিনা সরকার গঠনের পরে এ সকল কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেন। দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে ভাতা ভোগীদের সংখ্যা ও ভাতার অর্থের পরিমান বৃদ্ধি পেয়েছে। নিজের সন্তান পিতামাতার খোঁজ না নিলেও সরকার ঠিকই তাদের খোঁজ নেয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল প্রতিবন্ধী মাসে ভাতা পাবেন।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা গোলাম মস্তফা, ইউপি সচিব জাকির হোসেন, ইউপি সদস্য জুয়েল মোড়ল, আব্দুল আলিম, আব্দুল মজিদ, বিল্লাল হোসেন,সূর্যবান বেগম, বেবী সামসুন নাহার, পুস্প খানম প্রমুখ।
