দোহারে প্রকৌশলীকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ গত রবিবার বিকেলে ঢাকার দোহার উপজেলার নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন শাহকে অফিস কক্ষে ঢুকে পেটানোর অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আমিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ। মঙ্গলবার ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো.গিয়াসউদ্দিন সোহাগ এবং সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি প্রকাশ শাখারী, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। তাদেরকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঘটনার সুষ্ঠ তদন্ত করে সুপারিশ সহ রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো.গিয়াসউদ্দিন সোহাগ বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করেছি। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রবিবার বিকেলে দোহার উপজেলা প্রকৌশলী কবির উদ্দন শাহ্কে তার অফিস কক্ষে ঢুকে পেটানোর অভিযোগ উঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আমিনুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় কবির উদ্দিন শাহ বাদি হয়ে গত রবিবার সন্ধায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে দোহার থানায় মামলা দায়ের করা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *