মো.কামাল হোসেন : ঢাকার দোহারের পূর্ব শিলাকোঠা নূরিয়া আশ্রাফিয়া মাদরাসার উদ্যোগে ২ দিন ব্যাপী ১৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোম ও মঙ্গলবার রাতে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফজ মাওলানা এরশাদ আলি নোমানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবুল বাশার। মাহফিল উদ্বোধন করেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের মন্ডল। ২য় দিনের ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আরিফ বিন হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড,জহিরুল ইসলাম (বিপ্লব) মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি হাজী আলমগীর মিয়া মাহফিলে দেশ ও জাতির মঙল কামনা করে দুআ ও মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা আরিফ বিন হাবিব
