দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় পানিতে ডুবে জান্নাত নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার ইউসুফপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জান্নাত ইউসুসপুর এলাকার মো. শরিফ ও ফাতেমা দম্পতির একমাত্র মেয়ে। শিশুটির পরিবার জানান, দুপুরে বাড়ির আঙ্গিনার পুকুর পাড়ে শিশুটি খেলা করতে থাকে। খেলা করার এক পর্যায়ে শিশুটির খেলনা পুকুর পাড়ে পড়ে যায়। পরে পুকুর পাড়ে খেলনা আনতে গিয়ে শিশু জান্নাত পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। কোথাও না পেয়ে বাড়ির পুকুর পাড়ে পানির মধ্যে উপুড় হয়ে থাকা অর্ধেক ডুবন্ত অবস্থায় শিশু জান্নাতকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা মো.শরিফ এবং মা ফাতেমা শোকে বারবার মুর্চ্ছা যাচ্ছেন।

প্রতিবেশি মো. মানিক হোসেন বলেন, শিশুটি বাড়ির আঙ্গিনায় পুকুরপাড়ে বসে খেলতে গিয়ে পড়ে যায়। আমরা খবর পেয়ে বাড়িতে এসে দেখি বাচ্চাটা মারা গেছে। পরিবারের ব্যস্ততার কারণে নজর না রাখায় শিশুটির এমন মৃত্যু হয়েছে।  তিনি আরো বলেন, বর্ষাকাল আসছে, তাই যেসব পরিবারের ছোট ও সাঁতার না জানা শিশু আছে সেসব পরিবারের লোকজনকে আরো বেশি সচেতন ও সতর্ক হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *