দোহারে পদ্মা সরকারি কলেজের স্নাতক নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আব্দুল রাহিম: ঢাকার দোহারে পদ্মা সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১জুন) সকাল ১০ টায় উপজেলার পদ্মা সরকারি কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় পদ্মা সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুর রহমান পাখি। প্রধান অতিথির বক্তব্যে ডা: আব্দুর রহমান পাখি বলেন পদ্মা কলেজটিকে সন্তানের ন্যায় গড়ে তুলে সরকারের হাতে তুলে দিয়েছি যাতে করে এই অঞ্চলের মানুষ স্বল্প খরচে উচ্চ শিক্ষা অর্জন করতে পারে, আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে কলেজের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফ পদ্মা কলেজটি সরকারি করায় মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় হিসাববিজ্ঞান বিভাগের নবাগত শিক্ষার্থী আশা আক্তার বলেন আমরা গ্রামের মেয়েরা নিজ ঘরে থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে চাই, এই জন্য পদ্মা সরকারি কলেজকে যেনো পদ্মা বিশ্ববিদ্যালয়ে উন্নিত করা হয় সেই ব্যাপারে অত্র কলেজের প্রতিষ্ঠাতাদের দৃষ্টি আকর্ষণ করেন। হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র প্রভাষক মোহাম্মদ এমারত হোসেন এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মো: ইদ্রিস আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক কাজী জিল্লুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জে.এম তফিজ উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও জাগ্রতজনতা পত্রিকার সহ-সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও রোভার স্কাউটবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *