দোহারে যানজট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং যানজটের ভোগান্তি কমাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিং টিম। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দোহার উপজেলায় নিয়মিত বাজার মনিটরিংয়ের  অংশ হিসেবে মেঘুলা বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এবং সড়ক পরিবহন আইন- ২০১৮ অমান্য করায় ৯ টি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে দোহার থানা পুলিশ সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সড়কে যানজট নিরসনে দোহার উপজেলায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পৃথক অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি জানান, শুধু রমজান মাস নয় দেশের মানুষের স্বার্থে বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *