দোহারে দুই মসজিদ থেকে লক্ষ টাকার মালামাল চুরি

মো.কামাল হোসেন : ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নের দুটি মসজিদ থেকে প্রায় ১ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।

সোমবার রাতের কোন এক সময় মসজিদের তালা কেটে এ চুরির ঘটনা ঘটে।
মাহমুদপুর ইউনিয়নের নারানপুর গ্রামের রাহমানিয়া জামে মসজিদ থেকে আইপিএস, মাইকের সেট এবং ব্যাটারী চুরি হয়েছে যার আনুমানিক মূল্য ৭০০০০ টাকা।
মাহমুদপুর ইউনিয়নের মুন্সিবাড়ীর জামে মসজিদ থেকে একটি ব্যাটারী চুরি হয়েছে বলে জানা গেছে ।
চুরি হওয়ার ব্যাপারে থানায় কোন অভিযোগ করে নি মসজিদ কৃতপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *