দোহারে দারুসসালাম ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামের দারুসসালাম ইসলামিয়া মাদরাসার প্লে শ্রেণির শিক্ষার্থীদের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকালে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এসময় ৫৯৭ নম্বর পেয়ে আবু তাইম মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে। ৫৯৬ নম্বর পেয়ে ২য় স্থান অর্জন করে আল ইমরান। ৫৯৪ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করে সামিয়া আক্তার। ৫৯৩ নম্বর পেয়ে ৪র্থ স্থান হয় শিহাবুল ইসলাম ও ৫৯১ নম্বর পেয়ে ৫ম স্থান অধিকার করে আফছুরা ইসলাম আফিয়া।

ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ, মাদরাসার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লতিফ খান, হাকিম বেপারী, মো. সাইফুল ইসলাম, কালা মোল্লা, আবুল কালাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *