দোহারে দরিদ্র ও মধ্যবিত্তদের মাঝে স্যামস-৯২’র ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : করোনার এ সংকটময় মুহূর্তে সমাজের কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিতে কাজ শুরু করেছে ঢাকা জেলার দোহার উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্যামস-৯২’। সহায়তা কার্যক্রমকে সফল করতে সংগঠনটির সদস্যরা শুরু করেন ‘মানবতার ঘর’ নামে ব্যতিক্রমী একটি উদ্যোগ। যার মাধ্যমে সহায়তা করা হচ্ছে সংকটে থাকা মানুষদের। এ উদ্যোগের প্রথম ধাপে ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করে সংগঠনটি।

রোববার (১৭ মে) সকালে স্যামস-৯২ এর স্থায়ী কার্যালয়ে ‘মানবতার ঘর’ থেকে দ্বিতীয় ধাপে খাদ্যসামগ্রী বিতরণ করে স্যামস-৯২।

বক্তব্য রাখছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপস্থিত থেকে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় স্যামস-৯২ এর সভাপতি জাহাঙ্গীর আলম ও সংগঠনের ‘মানবতার ঘর’ কার্যক্রমের আহ্বায়ক মোশারফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্যবৃন্দ জানান, নিজেদের অর্থায়ন ছাড়াও দেশ ও বিদেশ থেকে বন্ধু এবং শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতায় ‘মানবতার ঘর’ প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *