দোহারে জুয়েল’স টিচিং হোমের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় জুয়েল’স টিচিং হোমের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার ( ১৩ জানুয়ারি) উপজেলার পালামগঞ্জে দিপুর দোকান সংলগ্ন টিচিং হোমের কক্ষে জুয়েল’স টিচিং হোমের পরিচালক ও রাইপাড়া স্কলার্স হাই স্কুলের সিনিয়র শিক্ষক আবু কায়ছার জুয়েল ও শিক্ষার্থীদের আয়োজনে কেক কেটে উদযাপন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ, সাংস্কৃতিক ফোড়াম (আসাফোর) সাধারণ সম্পাদক শামীম শিপলু। অনুষ্ঠানে আবু কায়ছার জুয়েল বলেন, আমরা আমাদের কোচিং সেন্টারে যত্ন সহকারে শিক্ষার্থীদের লেখা পড়া করিয়ে থাকি। যারা টাকার অভাবে কোচিং করতে পারে না আমরা তাদের স্বল্প বেতনে পড়ার সুযোগ দেই। প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে এখান থেকে পাশ করে ও জিপিয়ে নিয়ে বের হয়।

আরো উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দিপু, জুয়েল’স টিচিং হোমের সাবেক শিক্ষক রাকিব হাসান, রাইপাড়া স্কলার্স হাই স্কুলের সহকারী শিক্ষক আলমগীর, ছাত্রলীগ নেতা রাতুল মুল্লিকসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *