দোহারে জার্মান প্রবাসী সোহেল মিয়ার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিতে দোহারের হতদরিদ্র পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জার্মান আওয়ামী লীগ নেতা সোহেল মিয়া। সোমবার সকালে ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া তার নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে ছয় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় । খাদ্যসামগ্রী হাতে পেয়ে খুশি দরিদ্র পরিবারগুলো। এদিকে করোনা পরিস্তিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পাশে সোহেল মিয়ার এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তার বাবা প্রাক্তন ইউপি সদস্য মো.হারুনুর রশিদ । এসময় উপস্থিত ছিলেন মোতালেব হোসেন, লোকমান হোসেন ও মিজানুর রহমানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *