মো.কামাল হোসেন : দোহারের মাহমুূদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়াতুল আশরাফ মাদরাসার কুরআন ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদরাসার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার পরিচালক মাওলানা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলাকোঠা মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুর রহিম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি ।
এসময় আরো অন্য অন্য আলেম উলামা গন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ আব্দুর রহিম।
