দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহারে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জয়পাড়া সেন্টার ছিফ কমিউনিটি সেন্টারের ৩য় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি আমীর মাওলানা মহিউদ্দিন কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কার্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড.রেজাউল করিম ।
প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৫ বছর জুলুম নির্যাতন করা আওয়ামীলীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা কর্মীদের কথা না ভেবে দেশ ছেড়ে চলে গেলেন। এমন দলীয় প্রধান আওয়ামীলীগের নেতাকর্মীরাও চায় না। বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে বর্তমানে জনগণের পাশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে যোগ্য দল বাংলাদেশ জামায়াতে ইসলামীই আছে।
ছাত্রলীগ যেখানে অস্ত্র চালাত, ইসলামী ছাত্র শিবির সেখানে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দেয়। শহীদ আবু সায়ীদ, শহীদ মুগ্ধসহ হাজার হাজার তরুনদের আন্দোলনের ফসল এই নতুন স্বাধীনতা যেন বিফল না হয় সেজন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, ঢাকা জেলা দক্ষিণের নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনুর ইসলাম,সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা এবিএম কামাল হোসাইন,পৌরসভার আমির সাখাওয়াত হোসেন, উপজেলা নায়েবে আমীর দলিলুর রহমান, উপজেলা ছাত্র শিবির দক্ষিণের সভাপতি আবদুল আজিজসহ আরও অনেকে।
