নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে বসত বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ বটিয়া এলাকার নুরু মুন্সির ছেলে নজরুল ইসলামসহ তার লোকজন এ ঘটনা ঘটায়। এতে ৩ থেকে ৪ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবার জাা যায়, মঙ্গলবার সকালে নজরুল তার লোকজন নিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে দুটি টিন শেড ঘরসহ আসবাবপত্র ভাংচুর করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সদন শিকদারের কাছে থেকে এসএ দাগ নং ৩৫৯, আরএস নং ৪৫৮ দাগে সাড়ে ১৬ শতাংশ সম্পত্তি ক্রয় করেন সত্তর হাওলাদার। এরপর থেকে জোরপূর্বক সম্পত্তিটি দখল করার জন্য একাধিকবার চেষ্টা চালায় নজরুল গং। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে নজরুল ইসলামসহ তার লোকজন নিয়ে উক্ত সম্পত্তিটি জোর পূর্বক দখল করার জন্য বসতঘর আসবাবপত্র ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, এই জমি নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশী হয়। বিচারকদের মতে ও কাগজগত্র দেখে এই জমির মালিক সত্তর হাওলাদার। কিন্তু বিচারকদের আদেশ অমান্য করে জোড়পূর্বক বসতঘর ভাংচুর করে। এঘটনার পর থেকে ক্ষতি গ্রস্থ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সত্তর হাওলাদারের ছেলে মিজানুর রহমান জানান, গ্রাম্য সালিশীরা আমাদের কাগজপত্র দেখে ক্রয়কৃত সম্পত্তির সমাধান করে দিয়েছে এরপর তারা আবার এই ধরনের ভাংচুররে মতো সন্ত্রাসী হামলার সঠিক বিচার দাবি করছি ।
এবিষয় দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
