দোহারে জমি দখলের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুশাইচর কুমেরপাড় এলাকায় জোর করে বাড়ির জমি দখলের অভিযোগ পাওয়া যায়। গত বৃহস্পতিবার আবুল হোসেনের জমি দখলের চেষ্টা করেন স্থানীয় ইব্রাহিম খা ও তার লোকজন। আবুল হোসেনের স্ত্রী হোসনে আরা দখলে বাধা দিলে তাকে মারধর করে । এ বিষয়ে আবুল হোসেন ৫ জনের নাম উল্লেখ করে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
জানা যায়, চর কুশাইচর কুমেরপাড় এলাকার আবুল হোসেন খান তিন থেকে চার বছর আগে একই এলাকার ছোহরাব মুন্সির থেকে ৫২.৭৫শতাংশ জমি ক্রয় করেন। চরকুশ্াই মৌজায় অবস্থিত যার খতিয়ান নং- এস.এ ৩৫৫ ও আর.এস ৫৭০ এবং দাগ নং- এস.এ ১৫২১ ও আর.এস ৮৬৪ যার। হঠাৎ করে এখন সেই জমির পার্শবর্তী বাড়ির মালিক ইব্রাহিম খা গং এখন সেখানে তাদের জমি আছে বলে দাবী করে দখলে যাওয়ার চেষ্টা করছে।
স্থানীয় বাসিন্দা শেখ মানিক বলেন, আমরা জানি এই জায়গাটির মালিক আবুল হোসেন। জোর করে ইব্রাহিম খা ও তার লোকজন এখন দখল নেওয়ার চেষ্টা করছে।
স্থানীয় বাসিন্দা ছোরহাব মুন্সির ভাতিজা কামাল জানান, এই সম্পত্তি আমার চাচার ছিলো। আমার চাচা বাড়িটি আবুল হোসেনের কাছে বিক্রি করেছে। এখানে যদি ইব্রাহিম খা সম্পত্তি পেয়ে থাকে তাহলে কাগজপত্র নিয়ে বসে মিমাংসা করবে। এভাবে জোর করে দখলের চেষ্টা করা ঠিক হয়নি।
স্থানীয় বাসিন্দা মো. পান্নু বলেন, আমি জানি এই সম্পত্তি ছোরহাব মুন্সি ও তার পরিবারের লোকজনের ছিলো। তাদের থেকে আবুল হোসেন কিনে নেয়। পাশের বাড়ি ইব্রাহিম খা লোকজন এনে জোর করে মারধর করে দখল করার চেষ্টা করে পরে পুলিশ আসলে তারা আর দখল করতে পারে নি।
আবুল হোসেন খান অভিযোগ করে বলেন, আমি এই জমি কেনার সময় ইব্রাহিম খা নিজে থেকে আমার জমি মেপে বুঝিয়ে দিয়েছেন। হঠাৎ এতো বছর পর কেনো তারা দাবী করছে গত একদিন আগে জোর করে আমার জায়গায় ঘর তুলতে এলে আমার স্ত্রী বাঁধা দিলে তাকে মারধর করে। সে এখন দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এবং ইব্রাহিম খার ছেলে ইছহাক খা সরকারি চাকরির ক্ষমতা দেখিয়ে আমাকে প্রান নাশের হুমকি দিয়েছে।
এবিষয়ে জানতে অভিযুক্ত ইব্রাহিম খার বাড়িতে গেলে তাকে এবং তার দুই ছেলের কাউকে পাওয়া যায়নি। তার স্ত্রী থাকলেও তিনি এসব বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
দোহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *